Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএ: দুই কর্মী সংগঠন আদালত অবমাননার নোটিস দিল নবান্নে

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ  মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুটি কর্মী সংগঠনের তরফে সোমবার  নবান্নে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে।

ডিএ: দুই কর্মী সংগঠন আদালত  অবমাননার নোটিস দিল নবান্নে
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ  মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট দুটি কর্মী সংগঠনের তরফে সোমবার  নবান্নে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে তাঁদের আইনজীবীরা মুখ্যসচিব ও অর্থসচিবকে লিখিত নোটিস দিয়েছেন। এখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মীদের বকেয়া ডিএ না দিয়ে আদালত অবমাননা করা হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, ডিএ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন করা হয়েছে। ২৭ জুন বকেয়া ডিএ’র ২৫ শতাংশ প্রদানের সময়ের শেষদিনে এই পিটিশন করা হয়। বকেয়া ডিএ দেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা আছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 
কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, তাঁরা আদালত অবমাননার মামলা করবেন সুপ্রিম কোর্টে। তার আগে নিয়মমতো সরকারকে নোটিস করা হয়েছে। একই কারণে নোটিস পাঠিয়েছে কর্মচারী পরিষদ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ