Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবেশ বাঁচানোর বার্তা দিতে গঙ্গার উৎস থেকে মোহনা সাইকেলে পাড়ি

পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রায় পুরো গতিপথ সাইকেলে পরিক্রমা করলেন মিত্র ইনস্টিটিউশনের (ভবানীপুর) শিক্ষক।

পরিবেশ বাঁচানোর বার্তা দিতে গঙ্গার উৎস থেকে মোহনা সাইকেলে পাড়ি
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রায় পুরো গতিপথ সাইকেলে পরিক্রমা করলেন মিত্র ইনস্টিটিউশনের (ভবানীপুর) শিক্ষক। প্রাথমিক শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায় ৮ অক্টোবর গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করেন। তার আগে বাস, গাড়ির মাথায় করে, উত্তর কাশী হয়ে সেই সাইকেল নিয়ে যেতে হয় গঙ্গোত্রী। গোমুখ বন্ধ থাকায় সেখান থেকে যাত্রা শুরু করা যায়নি। তবে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাত্রাপথও কম নাটকীয় ছিল না। 

Advertisement

দীর্ঘ ২,২৭২ কিলোমিটার যাত্রা শেষ করতে সময় লেগেছে ২৯ দিন। সম্বল ছিল শুধু সাইকেল। তাও মাউন্টেন বাইক বা হাল ফ্যাশনের স্পোর্টস বাইসাইকেল নয়। একেবারে সাধারণ সাইকেল নিয়েই এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। প্রথম ১৫দিন স্ত্রী শুভশ্রী বন্দ্যোপাধ্যায় তাঁকে সঙ্গ দিয়েছেন। তিনিও একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। স্থানীয় পরিবহণে উঠে তিনি আগেভাগে পৌঁছে যেতেন হোটেলে। সাইকেল নিয়ে সেখানে পৌঁছতেন কৌশিক। এরপর শুভশ্রী ফিরে আসেন। তবে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে যাত্রা শেষ  করার সময় উপস্থিত ছিলেন তিনি।
 কৌশিক বলেন, ‘কানপুর, এলাহাবাদ, বারাণসীর পাশাপাশি পাটনাও ঘুরে এসেছি। একেবারে গঙ্গা যেভাবে বয়ে গিয়েছে, সেই রুট ধরেছি। বার্তা ছিল, পরিবেশকে ভালোবাসলে পরিবেশও তার কয়েকগুণ বেশি ফিরিয়ে দেবে।’ স্কুলের তরফেও সহযোগিতা এবং উৎসাহ পেয়েছেন বলে জানান তিনি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ