Bartaman Logo
১৬ জুন, ২০২৬

ক্রেতা সুরক্ষা কমিশনে অভিযোগ জানিয়ে সুরাহা, টাকা ফেরত পেলেন গ্রাহকরা

অনলাইনে কেনাকাটা তথা লেনদেনের ক্ষেত্রে গ্রাহক ঠকানো আটকাতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। আর এই উদ্যোগে ৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ফেরত পেলেন এক নিট পরীক্ষার্থী।

ক্রেতা সুরক্ষা কমিশনে অভিযোগ জানিয়ে সুরাহা, টাকা ফেরত পেলেন গ্রাহকরা
  • ১৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনলাইনে কেনাকাটা তথা লেনদেনের ক্ষেত্রে গ্রাহক ঠকানো আটকাতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। আর এই উদ্যোগে ৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা ফেরত পেলেন এক নিট পরীক্ষার্থী। কোচিং সেন্টারে ভর্তি হলেও ক্লাস করতে পারেনি সে। কিন্তু তামিলনাড়ুর তাঞ্জাভুরের এই কোচিং সেন্টার জানিয়েছিল, পয়সা ফেরত হবে না। ‘ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনে’ অভিযোগ করে মিলল সুফল। ৭৯ দিনের মাথায় ৯৯ হাজার ৫০০ টাকা কোচিং সেন্টারে ভর্তির অর্থর পাশাপাশি ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং ১০ হাজার টাকা মামলার খরচও পেলেন গ্রাহক। 

Advertisement

একইভাবে হরিয়ানার রেওয়াড়িতে অনলাইনে ডিশওয়াশার কিনে ঠকে যান এক গ্রাহক। অভিযোগ জমা পড়ে কমিশনে। ৭০ দিনের মাথায় ফেরত পেলেন অর্থ। সঙ্গে ক্ষতিপূরণ। সব মিলিয়ে ৮৬ হাজার ৯৭ টাকা পেয়েছেন ওই গ্রাহক। যার মধ্যে গ্রাহককে হেনস্তা করার অপরাধে কোম্পানিকে গুনতে হয়েছে ২৫ হাজার টাকাও। গুজরাতে মেডিক্লেম করেও বিমা কোম্পানি ঘোরাচ্ছিল এক গ্রাহককে। কেন্দ্রের কাছে অছিযোগ জমা পড়তেই পিছু হটতে হয়েছে বিমা কোম্পানিকে। রোগী পেয়েছেন ৩৫ হাজার ৪৯৬ টাকার ক্লেম। যা দিতে অস্বীকার করছিল বিমা কোম্পানি। পাঞ্জাবে মেঝের টাইলস কিনে ঠকে গিয়েছিলেন এক গ্রাহক। কমিশনের হস্তক্ষেপে তিনিও পেয়েছেন ৩ লক্ষ ১৫ হাজার টাকা। ফলে গ্রাহক ঠকালে যে রেহাই পাবে না, তা স্পষ্ট করে দিয়েছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক। গত এক বছর ‘ই-জাগৃতি’ পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত ৮৫ হাজার ৫৩১ টি অভিযোগ জমা পড়েছে। যার অধিকাংশই সমাধান হয়েছে বলেই জানিয়েছে মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, ক্রেতাদের ঠকানো চলবে না। কোনও অভিযোগ থাকলেই কমিশনে জানানোর পরামর্শ দিচ্ছে কেন্দ্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ