Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে ব্যাঙ্কের ভিতর থেকেই গ্রাহকের টাকা চুরি, তদন্তে পুলিস

ব্যাঙ্কের ভিতরেই গ্রাহকের ব্যাগ কেটে ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাঙ্কের ভিতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা।

কাকদ্বীপে ব্যাঙ্কের ভিতর থেকেই গ্রাহকের টাকা চুরি, তদন্তে পুলিস
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ব্যাঙ্কের ভিতরেই গ্রাহকের ব্যাগ কেটে ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাঙ্কের ভিতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কাকদ্বীপের ভুবননগরের বাসিন্দা সঞ্চিতা দাস তাঁর মেয়েকে নিয়ে ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছিলেন। তাঁর ব্যাগে ছিল ১ লক্ষ ২৭ হাজার টাকা। তিনি টাকা জমা দেওয়ার জন্য  লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় ব্যাগ কেটে ৯০ হাজার টাকা বের করে নেয় দুষ্কৃতী। খানিক বাদে তিনি খেয়াল করেন, তাঁর ব্যাগের একটি অংশ কাটা। ভিতরে মাত্র কিছু টাকা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কাকদ্বীপ থানায় খবর দেওয়া হয়। চলে আসে পুলিস। 

Advertisement

সঞ্চিতাদেবী বলেন, ‘মেয়ের পড়াশোনার জন্য ব্যাঙ্কে সোনার গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলাম। টাকা জমিয়ে এক বছর পর সেই সোনা ছাড়াতে এসেছি। কিন্তু টাকা জমা দেওয়ার আগেই ব্যাঙ্কের ভিতর থেকে ৯০ হাজার টাকা চুরি হয়ে গেল। ব্যাঙ্কের ফটকে একজন নিরাপত্তা রক্ষী থাকলেও ভিতরে গ্রাহকদের কোনও নিরাপত্তা নেই। পুলিসকে বিষয়টি জানানো হয়েছে।’ 
কাকদ্বীপ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কের ভিতরে ও বাইরে থাকা সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ