Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিএসকে সবার শেষে থাকারই যোগ্য, মন্তব্য কোচ ফ্লেমিংয়ের

আইপিএল ইতিহাসের অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিরা। তবে চলতি মরশুমে একেবারেই ছন্দহীন হলুদ-ব্রিগেড।

সিএসকে সবার শেষে থাকারই যোগ্য, মন্তব্য কোচ ফ্লেমিংয়ের
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইপিএল ইতিহাসের অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিরা। তবে চলতি মরশুমে একেবারেই ছন্দহীন হলুদ-ব্রিগেড। প্লে-অফের স্বপ্ন আগেই শেষ হয়েছে। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে মানরক্ষার লড়াইয়েও মুখ থুবড়ে পড়েছে তারা। ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিএসকে। দলের হতশ্রী পারফরম্যান্সে বেজায় হতাশ কোচ স্টিফেন ফ্লেমিং। ম্যাচ শেষে তাঁর সাফ মন্তব্য, এমন খেললে সবার শেষেই থাকতে হয়। তাঁর কথায়, ‘কোনও টিমই টেবিলের তলানিতে থাকতে চায় না। তবে চলতি মরশুমে আমরা যা ক্রিকেট খেলেছি, তাতে সবার শেষে থাকারই কথা। এখন আমাদের হাতে একটা ম্যাচ রয়েছে। সেটা জিতে হারানো সম্মান কিছুটা উদ্ধার করাই লক্ষ্য।’

Advertisement

রাজস্থানের কাছে হারের পরও ব্যাটারদের প্রশংসায় ভরিয়েছে অধিনায়ক ধোনি। ম্যাচের পর তিনি বলছিলেন, ‘হার অবশ্যই হতাশজনক। তবে আমাদের ব্যাটররা ভালো পারফরম্যান্স মেলে ধরেছিল। শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়া সত্ত্বেও দুশোর কাছাকাছি রান ওঠে। আলাদা করে প্রশংসা করতে হবে ডেওয়াল্ড ব্রেভিসের। চাপের মুখে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে। যে কোনও পরিস্থিতিতে তরুণ ব্যাটারদের ছয় মারার ক্ষমতা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও হয়ে যাবে। ওদের উদ্দেশ্যে একটাই কথা বলব, গেম রিড করতে শেখো। প্রয়োজন পড়লে সিনিয়র সতীর্থ ও কোচের সঙ্গে কথা বল।’ মঙ্গলবার রাজস্থান ম্যাচের পর নিজেদেরই এক লজ্জার রেকর্ড স্পর্শ করেছে হলুদ-ব্রিগেড। চলতি মরশুমে মোট ১০টি ম্যাচে হারল চেন্নাই। ২০২২ সালেও ১০টি হেরেছিল তারা। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে পা হড়কালে আরও বড় লজ্জা অপেক্ষা করছে ধোনিদের জন্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ