Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

চালকহীন মেট্রো চালাতে জোকা থেকে মাঝেরহাট রুটে সিআরএস পরিদর্শন

জোকা মেট্রো প্রকল্পের উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে নয়া পদক্ষেপ রেলের। জোকা থেকে এসপ্ল্যানেড গোটা রুটে যাত্রী পরিষেবা কবে শুরু হবে, তা অনিশ্চিত।

চালকহীন মেট্রো চালাতে জোকা থেকে মাঝেরহাট রুটে সিআরএস পরিদর্শন
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকা মেট্রো প্রকল্পের উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে নয়া পদক্ষেপ রেলের। জোকা থেকে এসপ্ল্যানেড গোটা রুটে যাত্রী পরিষেবা কবে শুরু হবে, তা অনিশ্চিত। এই মুহূর্তে জোকা থেকে মাঝেরহাট রুটে চালু রয়েছে মেট্রো। এই অংশে স্বংয়ক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বসানোর জন্য পরিকাঠামোগত কাজ আগেই শুরু হয়েছিল। সর্বাধুনিক এই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালু করতে সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন একান্ত জরুরি। কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) এই অনুমতি দেয়। শনিবার জোকা-মাঝেরহাট অংশে এই সিবিটিসি কার্যকর করার লক্ষ্যে সিআরএস পরিদর্শন সারা হয়েছে। সিআরএস সুমিত সিংঘল শহরের নয়া এই মেট্রো পথে যাবতীয় অংশ এদিন ঘুরে দেখেন। সিআরএস ব্যবস্থাপনায় চালকবিহীন মেট্রো পরিচালন করা যায়। এক্ষেত্রে যাত্রী নিরাপত্তা, পরিকাঠামোগত ব্যবস্থা এদিন খুঁটিয়ে পরীক্ষা করেন সিআরএস। চালক ছাড়াই অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) থেকেই মেট্রো রেকের চলা ফেরা নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে মেট্রো রেকের যাত্রা শুরু, গতির হ্রাস-বদ্ধি, স্টেশনে দরজা খোলা বন্ধ সহ সবকিছুর রাশ থাকে এই ওসিসি’তে। ওএদিন মাঝেরহাটে অবস্থিত সেই ওসিসি পরিদর্শন করেন সিআরএস।   ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ