Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত ৩০

রেললাইন পাতার সময় বড়সড় দুর্ঘটনা থাইল্যান্ডে। চলন্ত ট্রেনের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের।

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত ৩০
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্যাংকক: রেললাইন পাতার সময় বড়সড় দুর্ঘটনা থাইল্যান্ডে। চলন্ত ট্রেনের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। জখম অন্তত ৮০ জন। বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বের নাখোন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। মোট ১৭১ জন যাত্রী নিয়ে ট্রেনটি ব্যাংকক থেকে উবোন রাতচাথানি শহরের দিকে যাচ্ছিল। 

Advertisement

চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের জন্য হাইস্পিড রেললাইনের কাজ চলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই লাইনের পাশে অন্য একটি লাইন ধরে ট্রেনটি যাওয়ার সময় ক্রেনটি ভেঙে পড়ে। এরপর ট্রেনটি লাইনচ্যুত হয়ে উলটে যায়। এমনকি ক্ষতিগ্রস্ত কামরায় আগুনও ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে উদ্ধারকারী দল। তাঁরা আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ছবি: পিটিআই

সম্পর্কিত সংবাদ