Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার লক্ষ খোরপোশ, সামিকে নির্দেশ কোর্টের

স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছে, যতদিন মূল মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন প্রতিমাসে স্ত্রীকে দেড় লক্ষ এবং কন্যার জন্য আড়াই লক্ষ, অর্থাৎ মোট ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে সামিকে।

চার লক্ষ খোরপোশ, সামিকে নির্দেশ কোর্টের
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছে, যতদিন মূল মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন প্রতিমাসে স্ত্রীকে দেড় লক্ষ এবং কন্যার জন্য আড়াই লক্ষ, অর্থাৎ মোট ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে সামিকে।

Advertisement

মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান যাদবপুর থানায় অভিযোগ করেছিলেন, এক পাকিস্তানি মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সামির। এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি। সামির বিরুদ্ধে বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা ও ধর্ষণের অভিযোগও জানান হাসিন। নিম্ন আদালতে চলা সেই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, যতদিন নিম্ন আদালতে ওই মামলার নিষ্পত্তি না হবে, ততদিন ভারতীয় দলের পেসারকে তাঁর স্ত্রী ও কন্যার জন্য খোরপোশ বাবদ ৪ লক্ষ টাকা দিতে হবে প্রতি মাসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ