Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুকুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, বিচারকের কাছে ‘গোপন জবানবন্দি’ দিতে চেয়ে আর্জি ধৃতের, মঞ্জুর করল আদালত

শ্যামপুকুরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সুমিত পুরকাইত বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চাইলেন।

শ্যামপুকুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, বিচারকের কাছে ‘গোপন জবানবন্দি’ দিতে  চেয়ে আর্জি ধৃতের, মঞ্জুর করল আদালত
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামপুকুরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সুমিত পুরকাইত বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চাইলেন। আগেই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। শনিবার ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে ওই যুবক এই মর্মে আর্জি জানান। বিচারক শ্রীমতী হিমাংশী সেই আর্জি মঞ্জুর করেন। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী এদিন অভিযুক্তের গোপন জবানবন্দির বিষয়টি আদালতের কাছে পেশ করেন। আগামী সপ্তাহে ব্যাঙ্কশালের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে ধৃতের গোপন জবানবন্দি পেশ করার কথা। খুনের মামলায় ধৃত সুমিতকে এদিন আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ২১ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। ধৃতের তরফে এদিন জামিনের আবেদনও জানানো হয়। তবে তার জোরালো আপত্তি জানান সরকারি কৌঁসুলি। আদালতে তিনি বলেন, ‘মামলার তদন্ত চলছে। এই সময় অভিযুক্তকে জামিন দেওয়া ঠিক হবে না। তাতে তদন্ত বিঘ্নিত হবে। ইতিমধ্যে এই মামলায় পুলিশের হাতে যে সমস্ত তথ্য এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ এরপরই বিচারক অভিযুক্তকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন আদালতে মামলাটি উঠলে অভিযুক্তের তরফে বিচারকের কাছে ঘটনার বিষয়ে গোপন জবানবন্দি দিতে চেয়ে আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, ‘এই হত্যা মামলায় ইতিমধ্যে দু’জন সাক্ষী বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করেছেন। এবার খোদ অভিযুক্তই আদালতের কাছে গোপন জবানবন্দি দিতে চেয়ে আর্জি জানাচ্ছেন। আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।’ এরপরই আদালত ধৃতের ওই আর্জিতে সিলমোহর দেয়।
সম্প্রতি শ্যামপুকুরে পূজা পুরকাইত (২৭)-কে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি মৃতার স্বামী সুমিত আত্মহত্যা বলে দাবি করেছিলেন। কিন্তু সুইসাইড নোটের বয়ান ও অভিযুক্ত স্বামী বেপাত্তা হওয়ায় পুলিশের সন্দেহ বাড়ে। তদন্তের মধ্যেই অভিযুক্ত স্বামী শ্যামপুকুর থানায় এসে আত্মসমর্পণ করে। তদন্তকারীদের দাবি, ধৃতের স্ত্রীর অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক আছে। সেই আক্রোশেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন ওই যুবক। 

সম্পর্কিত সংবাদ