Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে মিড ডে মিলে দুর্নীতি, টাকা ফেরতের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের মিড ডে মিলের দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ করল বাগনান ১ ব্লক প্রশাসন। সূত্রের খবর, সম্প্রতি একটি বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের দুনীর্তি ধরা পড়ে।

স্কুলে মিড ডে মিলে দুর্নীতি, টাকা ফেরতের প্রতিশ্রুতি
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিদ্যালয়ের মিড ডে মিলের দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ করল বাগনান ১ ব্লক প্রশাসন। সূত্রের খবর, সম্প্রতি একটি বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের দুনীর্তি ধরা পড়ে। তার প্রমাণও মিলেছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনকে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, একটি বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলে দুর্নীতি নিয়ে প্রশাসনের কাছে খবর আসে। সেই মতো প্রশাসনের কর্তারা বিদ্যালয়ের মিড ডে মিলের হিসেবপত্র খতিয়ে দেখতে যান। দেখা যায়, বিদ্যালয়ে উপস্থিত ছাত্রী সংখ্যার সঙ্গে পোর্টালে উল্লেখ করা ছাত্রী সংখ্যার কোনও মিল নেই। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে কর্তৃপক্ষকে শো কজ করা হয়। তাতে বিদ্যালয়ে মিড ডে মিলের দুর্নীতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বিদ্যালয়ের তরফে দুর্নীতির কথা স্বীকার করার পাশাপাশি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বাগনান ১ ব্লকের বিডিও মানসকুমার গিরি বলেন, ওই বিদ্যালয় কর্তৃপক্ষ খুব শীঘ্র টাকা ফেরত দেবে। সেই প্রক্রিয়া চলছে। এছাড়াও একাধিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে আমরা অসন্তুষ্ট। তাদের ও শোকজ করা হয়েছিল। তারাও আগামী দিনে খাবারের গুণগত মান ঠিকঠাক রাখবে বলে আশ্বাস দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ