Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘দুর্নীতিই বিচারব্যবস্থার চ্যালেঞ্জ’, উল্লেখ এনসিইআরটি’র বইতেই

ব্যাপক দুর্নীতি, জমে থাকা মামলার পাহাড়, পর্যাপ্ত বিচারকের অভাব—এইসবই ভারতীয় বিচারব্যবস্থার চ্যালেঞ্জ। একথা লেখা হয়েছে এনসিইআরটির পাঠ্যবইয়ে।

‘দুর্নীতিই বিচারব্যবস্থার চ্যালেঞ্জ’, উল্লেখ এনসিইআরটি’র বইতেই
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাপক দুর্নীতি, জমে থাকা মামলার পাহাড়, পর্যাপ্ত বিচারকের অভাব—এইসবই ভারতীয় বিচারব্যবস্থার চ্যালেঞ্জ। একথা লেখা হয়েছে এনসিইআরটির পাঠ্যবইয়ে। সদ্য প্রকাষিত হয়েছে অষ্টম শ্রেণির সোশ্যাল সায়েন্স বইয়ের সংশোধিত সংস্করণ। সেখানেই দেশের বিচারব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, বিচারব্যবস্থার বর্তমান কিছু সমস্যার কথা। 

Advertisement

‘দ্য রোল অব দ্য জুডিশিয়ারি ইন আওর সোসাইটি’  শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, বিচারকের ঘাটতি এবং ব্যাপক দুর্নীতি বিচারপ্রক্রিয়াকে জটিল করে তুলছে। দেশের বিভিন্ন আদালতে বিপুল সংখ্যক মামলা বছরের পর বছর ধরে ঝুলে থাকে, ফলে সাধারণ মানুষ দ্রুত বিচার পান না। একেবারে পরিসংখ্যান তুলে ধরে ওই অধ্যায়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে প্রায় ৮১,০০০, দেশের বিভিন্ন হাইকোর্টে ৬২ লক্ষ ৪০ হাজার এবং জেলা ও নিম্ন আদালতগুলিতে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এত সংখ্যায় মামলার বিচার সম্পন্ন হতে সময় লাগাই স্বাভাবিক। তার উপর বিচারকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। তাই আদালতগুলির উপর চাপ ক্রমশ বাড়ছে। ‘বিচার বিভাগে দুর্নীতি’ নামে আলাদাভাবে একটি অংশ রাখা হয়েছে ওই অধ্যায়ে। সেখানে উল্লেখ করা হয়েছে, বিচারকরা কেবল আদালতেই নির্দিষ্ট নিয়ম বা বিধি মানবেন এমন নয়। আদালতের বাইরেও তাদের আচরণবিধি মানা উচিত। বইয়ে আরও উল্লেখ করা হয়েছে, বিচারব্যবস্থায় দুর্নীতির অভিযোগ মানুষের আস্থা কমিয়ে দেয়। প্রান্তিক মানুষের জন্য ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে ওঠে। এ প্রসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মন্তব্যও উল্লেখ করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ