Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত সচিব নিয়োগে দুর্নীতি, রিপোর্ট তলব করল হাইকোর্ট

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ ফুলেরা গ্রামের পঞ্চায়েত সচিব বদল নিয়ে টানাপোড়েনের কাহিনি যথেষ্ট জনপ্রিয়। এবার পশ্চিমবঙ্গে সেই পঞ্চায়েত সচিব (সেক্রেটারি) পদে নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

পঞ্চায়েত সচিব নিয়োগে দুর্নীতি, রিপোর্ট তলব করল হাইকোর্ট
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ ফুলেরা গ্রামের পঞ্চায়েত সচিব বদল নিয়ে টানাপোড়েনের কাহিনি যথেষ্ট জনপ্রিয়। এবার পশ্চিমবঙ্গে সেই পঞ্চায়েত সচিব (সেক্রেটারি) পদে নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। 

Advertisement

২৯১৮ সালে পঞ্চায়েত সচিব পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল মামলার শুনানি। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ করেন, ২০১৮ সালে পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত সচিব নিয়োগ পদে পরীক্ষা হলেও কোনও ফলাফল প্রকাশ না করেই নিয়োগ করা হয়েছে। এমনকী ওই বছর যে পরীক্ষা হয়েছিল তার ওএমআর শিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলাকারী তথ্য জানার অধিকার আইনে আবেদন জানালেও ওএমআর শিট পাননি।
এমন অভিযোগের প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত দপ্তরকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। বিচারপতির নির্দেশ, ওই পরীক্ষার ওএমআর শিটগুলি কোথায় রয়েছে তা, রিপোর্টে উল্লেখ করতে হবে। পাশাপাশি ২০১৮ সালে সচিব নিয়োগকে কেন্দ্র করে যে পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশ করা হয়ে থাকলে তা কোথায় প্রকাশ করা হয়েছিল, তার তারিখও উল্লেখ করতে হবে। পাশাপাশি কীভাবে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাও উল্লেখ করতে হবে রিপোর্টে। ৬ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ