Bartaman Logo
৩ জুন, ২০২৬

বাদল অধিবেশনে মোদি বিরোধী লড়াইয়ে তৃণমূলকে পাশে চায় কংগ্রেস

সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে তৃণমূলকে পুরোপুরি পাশে পেতে চায় কংগ্রেস। রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে গত কয়েকটি অধিবেশনে তৃণমূল ইস্যুভিত্তিক কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল।

বাদল অধিবেশনে মোদি বিরোধী লড়াইয়ে তৃণমূলকে পাশে চায় কংগ্রেস
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে তৃণমূলকে পুরোপুরি পাশে পেতে চায় কংগ্রেস। রাজ্য রাজনীতির কথা মাথায় রেখে গত কয়েকটি অধিবেশনে তৃণমূল ইস্যুভিত্তিক কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল। বহু ক্ষেত্রেই তৃণমূল নিজের মতো করে কর্মসূচি করেছে। কংগ্রেস আলাদা। আর বিরোধী জোটের এই ছন্নছাড়া অবস্থার জেরে মোদি বিরোধীদের শক্তি সংসদে দুর্বল হয়েছিল বলেই রাজনৈতিক মহলের মত। তাই এবার আসন্ন অধিবেশনে স্ট্র্যাটেজি বদলাতে চাইছে কংগ্রেস। তৃণমূলের সাংসদের সর্বদা পাশে পেতে সোনিয়া গান্ধী সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলতে পারেন বলেই খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসদেই কথা বলবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মমতাকে এবার বাদল অধিবেশন চলাকালীন দিল্লিতে আসার জন্যও সোনিয়ার পক্ষ থেকে অনুরোধ যেতে পারে বলেই শোনা যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ