Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমেরিকায় ‘লবিং’ সংস্থা নিয়োগ নিয়ে আরএসএসকে নিশানা কংগ্রেসের

আরএসএসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের তোপ, ‘পাকিস্তানের সরকারের লবি হিসেবে পরিচিত আমেরিকার এসপিবি।

আমেরিকায় ‘লবিং’ সংস্থা নিয়োগ নিয়ে আরএসএসকে নিশানা কংগ্রেসের
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরএসএসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের তোপ, ‘পাকিস্তানের সরকারের লবি হিসেবে পরিচিত আমেরিকার এসপিবি। আমেরিকায় স্বার্থ বজায় রাখতে এই আইনি সংস্থাকে কাজে লাগিয়েছে আরএসএস। এর জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘দীর্ঘদিন ধরে মহাত্মা গান্ধী, ডঃ আম্বেদকরের বিরোধিতা করেছে আরএসএস। জাতীয় পতাকা, সংবিধানকে আক্রমণ করে এসেছে। জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এটা প্রথম ঘটনা নয়, আরএসএস আসলে ছদ্ম-জাতীয়তাবাদী সংগঠন।’ ইতিমধ্যে আরএসএসের ‘লবিং’ সংস্থা হিসেবে নিজেদের নথিভুক্ত করেছে এসপিবি। পোস্টে সেই সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করেন রমেশ। 

Advertisement

আগামী ১৬ নভেম্বর কর্ণাটকের চিত্তাপুরে রুট মার্চের অনুমতি পেল আরএসএস। বৃহস্পতিবার এবিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। জানা গিয়েছে, রুট মার্চে ৩০০ জন অংশগ্রহণ করতে পারবেন। সঙ্গে থাকবে ৫০ জনের ব্যান্ড। 

সম্পর্কিত সংবাদ