Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির টিজার নিয়ে অভিযোগ দায়ের

‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার টিজার রিলিজ হয়েছে ইউটিউবে। তার বিরুদ্ধে বিধাননগরের লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি।

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির টিজার নিয়ে অভিযোগ দায়ের
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও বহরমপুর: ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার টিজার রিলিজ হয়েছে ইউটিউবে। তার বিরুদ্ধে বিধাননগরের লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, টিজারের শুরুতেই ভয়েসওভারে হিন্দিতে বলা হয়েছে, ‘বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে’! টিজারের শেষে আছে একটি মূর্তিতে আগুন জ্বলার দৃশ্যও। তাঁর আশঙ্কা, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস একটি মামলা রুজু করেছে। এই ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে একইসঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর থানাতেও। সেখানেও মামলা রুজু করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ