Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিশ্রুত পানীয় জল দিয়ে নির্মীয়মাণ বিল্ডিংয়ে ঢালাই করার অভিযোগ! কড়া ব্যবস্থা নিল পুরসভা

পরিশ্রুত পানীয় জল দিয়ে বেআইনিভাবে নির্মীয়মাণ বিল্ডিং ঢালাই করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের গঙ্গারামপুরে।

পরিশ্রুত পানীয় জল দিয়ে নির্মীয়মাণ বিল্ডিংয়ে ঢালাই করার অভিযোগ! কড়া ব্যবস্থা নিল পুরসভা
  • ৫ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

সংবাদদাতা উলুবেড়িয়া: পরিশ্রুত পানীয় জল দিয়ে বেআইনিভাবে নির্মীয়মাণ বিল্ডিং ঢালাই করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের গঙ্গারামপুরে। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করা হয়। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। পুরসভা সূত্রে খবর, গঙ্গারামপুরে একটি উৎসবের নাম করে নির্দিষ্ট টাকার বিনিময়ে পানীয় জলের ট্যাঙ্কার ভাড়া করা হয়। অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার সেই জল দিয়েই গঙ্গারামপুরে বেআইনিভাবে একটি বিল্ডিং ঢালাই করা হয়। এদিন আরও বিল্ডিং ঢালাই করার প্রস্তুতি চলছিল বলেও জানা গিয়েছে। স্থানীয় এক ব্যক্তিই না কী উৎসবের প্রয়োজনে ওই পানীয় জলের ট্যাঙ্কার নির্দিষ্ট টাকার বিনিময়ে পুরসভা থেকে ভাড়া করেছিল। 

Advertisement

বিষয়টি নজরে আসতেই এদিন সকালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান এবং জল দপ্তরের চেয়ারম্যান ইন-কাউন্সিল আকবর শেখও। তাঁরা বেআইনিভাবে নির্মীয়মাণ বিল্ডিং বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি পানীয় জল বিল্ডিং নির্মাণের কাজে ব্যবহারের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন। এমনকী পুরসভার যে কর্মী এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাঁকেও সাসপেন্ড করার নির্দেশ দেন চেয়ারম্যান অভয় দাস। 

এই ঘটনায় অভয়বাবু জানান, পানীয় জলের ট্যাঙ্কার দেওয়ার আগে কি প্রয়োজনে তা নেওয়া হচ্ছে সেটা জল দপ্তরের কর্মীদের খতিয়ে দেখা উচিত ছিল। এক্ষেত্রে জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী তাঁর কাজ সঠিকভাবে পালন করেননি। ফলে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি যে বা যারা পানীয় জল নিয়ে ঢালাইয়ের কাজ করেছেন তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ