Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমল

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫.৫ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ ১ জুন থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ১ হাজার ৮২৬...

বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমল
  • ১ জুন, ২০২৫ ০৯:০৬
Prefer us on Google

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫.৫ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ ১ জুন থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ১ হাজার ৮২৬ টাকা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে যথারীতি ৮৭৯ টাকা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গৃহস্থের সিলিন্ডারের দর অপরিবর্তিত রাখার পর কয়েক মাস আগে তা ৫০ টাকা বাড়ায় পেট্রলিয়াম মন্ত্রক। এমাসে তার দাম কিন্তু কমানো হল না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ