Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

কমেডি প্রিয় আয়ুষ্মান

আয়ুষ্মান খুরানা কি এখন শুধুই হাস্যরসে নিমগ্ন থাকতে চান? যতই অন্যধারার গল্পের অফার থাকুক না কেন, শেষ পর্যন্ত কমেডিতে গিয়েই তাঁর মন বাঁধা পড়ছে। অন্তত নায়কের আসন্ন ছবির তালিকা তো সেদিকেই ইঙ্গিত করছে।

কমেডি প্রিয় আয়ুষ্মান
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আয়ুষ্মান খুরানা কি এখন শুধুই হাস্যরসে নিমগ্ন থাকতে চান? যতই অন্যধারার গল্পের অফার থাকুক না কেন, শেষ পর্যন্ত কমেডিতে গিয়েই তাঁর মন বাঁধা পড়ছে। অন্তত নায়কের আসন্ন ছবির তালিকা তো সেদিকেই ইঙ্গিত করছে। এবছর দিওয়ালিতে আসছে আয়ুষ্মানের হরর কমেডি ‘থামা’। পরিচালনায় আদিত্য সতপোদার। এরপর ধর্মার প্রযোজনায় স্পাই কমেডিতে সারা আলি খানের সঙ্গে অভিনয় করবেন নায়ক। সে ছবি ২০২৬-এর শুরুতে মুক্তি পাওয়ার কথা। তারমধ্যেই ফের একটি কমেডি ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন অভিনেতা। সূত্রের খবর, ভূষণ কুমার এবং জুনো চোপড়ার সঙ্গে একটি পারিবারিক কমেডি ছবি করবেন আয়ুষ্মান। সদ্য তার চুক্তিপত্রে সই করেছেন বলে খবর। দীর্ঘদিন ধরেই এই ছবি নিয়ে নির্মাতাদের সঙ্গে তাঁর আলোচনা চলছিল। চিত্রনাট্যের কিছু জায়গায় বদল চেয়েছিলেন অভিনেতা। তা হওয়ার পরই সইসাবুদের কাজ সেরে ফেলেছেন। এই ছবিতে ‘সিচুয়েশনাল কমেডি’ চেয়েছিলেন আয়ুষ্মান। তাঁর দাবি মেনেই নাকি গল্পে সেই বদল ঘটনানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্যুটিং। বাকি চরিত্রের জন্য অভিনেতা বাছাই পর্ব চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ