Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যে ক্যাম্পাসে কলেজ ছাত্রীর উপর ছুরি নিয়ে হামলা

কলেজ ক্যাম্পাসে পড়ুয়ার উপর হামলা যোগীরাজ্যে। এবার আক্রান্ত হলেন স্নাতকের এক ছাত্রী। সোমবারের ওই ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের আলিগড়ে।

যোগীরাজ্যে ক্যাম্পাসে কলেজ ছাত্রীর উপর ছুরি নিয়ে হামলা
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ:  কলেজ ক্যাম্পাসে পড়ুয়ার উপর হামলা যোগীরাজ্যে। এবার আক্রান্ত হলেন স্নাতকের এক ছাত্রী। সোমবারের ওই ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের আলিগড়ে। পুলিস জানিয়েছে, সোমবার শ্রীটিকারাম কন্যা মহাবিদ্যালয়ের এনসিসি কমপ্লেক্সে ছিলেন ওই পড়ুয়া। হঠাৎই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ছুরির আঘাতে গুরুতর জখম ওই পড়ুয়া জ্ঞান হারান। তবে তার আগে বাড়িতে গোটা বিষয়টি ফোনে জানাতে পেরেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন এসে তাঁকে উদ্ধার করে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই পড়ুয়া বিপন্মুক্ত। তবে ট্রমা কাটিয়ে উঠতে না পারায় তাঁর বয়ান নথিভুক্ত করতে পারেনি পুলিস। 

Advertisement

এদিকে ঘটনার কথা চাউর হতেই কলেজের গেটের বাইরে জড়ো হয় উত্তেজিত জনতা। ঘটনার সঙ্গে যুক্তদের খুঁজে বার করে দ্রুত শাস্তির দাবি জানান তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনারও দাবি ওঠে। এর জেরে কলেজ সংলগ্ন কুয়ার্সির রামঘাট রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিসের আশ্বাসে অবরোধ উঠে যায়। 
সার্কেল অফিসার সারওয়াম সিং বলেন, পড়ুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিস্তারিতভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই বড়সড় সাফল্য মিলবে।’ ঘটনার পর থেকেই কলেজের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

সম্পর্কিত সংবাদ