সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পেল ন্যাক-এর “এ” গ্রেড-এর তকমা। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের মান বজায় রাখা, উন্নত করা। এছাড়া শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা-সহ প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির দিক নির্দেশ। এই ধরণের একাধিক বিষয়ে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পেয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব অ্যাক্রিডিটেশন কাউন্সিলের বা ন্যাক-এর “এ ” গ্রেড তকমা। এটিই হাওড়া গ্রামীণ জেলায় একমাত্র কলেজ যারা “এ” গ্রেড পেয়েছে।।



