Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফের ওড়িশা, পুরীতে প্রেমিকের সামনেই কলেজছাত্রীকে গণধর্ষণ

ফের বিজেপি শাসিত ওড়িশায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন। গোপালপুরের পর এবার পুরী। ওড়িশার জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতের কাছে কলেজছাত্রীকে গণধর্ষণ।

ফের ওড়িশা, পুরীতে প্রেমিকের সামনেই কলেজছাত্রীকে গণধর্ষণ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ফের বিজেপি শাসিত ওড়িশায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন। গোপালপুরের পর এবার পুরী। ওড়িশার জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতের কাছে কলেজছাত্রীকে গণধর্ষণ। প্রেমিকের সামনেই দুষ্কৃতীরা ওই তরুণীর উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা আরও একবার বেআব্রু হয়ে পড়ল বলে দাবি বিরোধীদের। 

Advertisement

জানা গিয়েছে, শনিবার পুরীর সমুদ্র সৈকত সংলগ্ন বালিহারচণ্ডী মন্দিরের কাছে প্রেমিকের সঙ্গে বসেছিলেন ১৯ বছরের ওই তরুণী। ওই সময় বেশ কয়েকজন স্থানীয় যুবক যুগলকে উত্যক্ত করতে শুরু করে। মোবাইল ক্যামেরায় তাঁদের ভিডিও তোলে তারা। তরুণী তা মুছে ফেলতে বলেন। কিন্তু দুষ্কৃতীরা এজন্য টাকা দাবি করে। কিন্তু ওই তরুণী ও তাঁর সঙ্গী টাকা দিতে অস্বীকার করেন। এরপরই দুই দুষ্কৃতী তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে ধর্ষণ করা হয়। অন্য দুষ্কৃতীরা তরুণীর প্রেমিককে গাছে বেঁধে মারধর করে। তারপর চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার আতঙ্ক কাটিয়ে সোমবার পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারির আগেই ভিডিও ডিলিট করে দেয় অভিযুক্তরা। ঘটনায় রাজ্যের বিজেপি সরকগারকে কাঠগড়ায় তুলেছেন বিজেডি নেতা সঞ্জয় দাস। রাজ্যে নারী সুরক্ষার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন তিনি। বালিহারচণ্ডী মন্দির এলাকায় নিরাপত্তার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেডি নেতা। এক বছর আগেই পালাবদল হয়েছে ওড়িশায়। বিজেডিকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকেই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গায়ে আগুন দেন এক কলেজ ছাত্রী। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার আগে গত ১৫ জুন গোপালপুর সৈকতে গণধর্ষণের শিকার হয়েছিলেন আর এক কলেজ ছাত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ