Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলসীমা লঙ্ঘন: মৎস্যজীবীদের সতর্ক করল উপকূলরক্ষী বাহিনী

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় ট্রলারগুলি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছে। এমনই ছবি ধরা পড়েছে উপকূলরক্ষী বাহিনীর নজরদারিতে।

জলসীমা লঙ্ঘন: মৎস্যজীবীদের সতর্ক করল উপকূলরক্ষী বাহিনী
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় ট্রলারগুলি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছে। এমনই ছবি ধরা পড়েছে উপকূলরক্ষী বাহিনীর নজরদারিতে। এ বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করার জন্য উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে মৎস্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মৎস্য দপ্তরের কাছে এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তর আবার সেই নির্দেশিকা মৎস্যজীবী সংগঠনগুলিকে পাঠিয়েছে। এরপরই মৎস্যজীবী সংগঠনের নেতৃত্ব বৈঠক করে ট্রলার মালিকদের এ বিষয়ে সচেতন করার কাজ শুরু করেছেন।

Advertisement

সংগঠনগুলির পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, ভারতীয় জল সীমানার ভিতরে থেকেই মাছ ধরতে হবে। কোনওভাবেই আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করা যাবে না। এক্ষেত্রে কেউ আইন অমান্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘উপকূলরক্ষী বাহিনীর পাঠানো নির্দেশ অনুযায়ী মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। তবে এখন আর কোনও ট্রলার সাধারণত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে না। প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু ট্রলার হয়তো নিরুপায় হয়ে তা করে থাকতে পারে। স্বেচ্ছায় কোনও ট্রলার নিয়ম ভাঙে না। উপকূলরক্ষী বাহিনীর কড়া নজরদারি থাকলে ভারতীয় কোনও ট্রলার আর আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করবে না।’

সম্পর্কিত সংবাদ