Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চাপে কোচ ডেগি কার্ডোজো

গত ১৮ জুন প্র্যাকটিসে নামে মোহন বাগান। অর্থাৎ অনুশীলন শুরুর মাত্র ১২ দিনের মাথায় ঘরোয়া লিগে প্রথম ম্যাচ খেলতে হয় সালাউদ্দিনদের।

চাপে কোচ ডেগি কার্ডোজো
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৮ জুন প্র্যাকটিসে নামে মোহন বাগান। অর্থাৎ অনুশীলন শুরুর মাত্র ১২ দিনের মাথায় ঘরোয়া লিগে প্রথম ম্যাচ খেলতে হয় সালাউদ্দিনদের। তাই যা হওয়ার তাই হয়েছে। নৈহাটিতে পুলিসের কাছে হেরে মুখ চুন ডেগি কার্ডোজো ব্রিগেডের। বিক্ষোভ, ‘গো ব্যাক’ ধ্বনি— বাদ নেই কিছুই। ক্ষুব্ধ সমর্থকদের দাবি, ছেলেখেলা বন্ধ হোক। প্রশ্ন উঠছে-মোহন বাগানের কাছে কি লিগের গুরুত্ব কমছে?

Advertisement

ঘরোয়া লিগে ৩০ বারের চ্যাম্পিয়ন সবুজ-মেরুন ব্রিগেড। শেষবার লিগ জয়ের পর ৭ বছর অতিক্রান্ত। আইএসএলে যোগ দেওয়ার পর লিগ যেন দুয়োরানি। পাঁচতারা মলের পাশে নেহাতই ভাঙা কুঁড়ে। সুব্রত, শ্যামের মতো প্রাক্তনীরা বিরক্ত। মোহন বাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। সেই প্রাচীন প্রবাদ ঘরোয়া লিগে ধুলোয় লুটোচ্ছে। কোচ ডেগি কার্ডোজো নির্বিকার। ডেভেলপমেন্ট লিগ জিতে ধরাকে সরা জ্ঞান করছেন। কর্পোরেটের ঘেরাটোপে ডেগির নিশ্চিন্ত আশ্রয়। আসি-যাই, মাইনে পাই মার্কা মানসিকতা। পুলিসের কাছে হেরে দ্রুত ড্রেসিং-রুমে ফেরেন। সমর্থকদের চাপ ক্রমশ বাড়ছে ডেগির উপর। সিনিয়র দল চরম সফল। চাকচিক্যে ঝলমলে। কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। অন্য টুর্নামেন্ট গুরুত্বহীন! সিএফএলকে টিমটিমে বাল্ব প্রমাণ করতে গিয়ে পারফরম্যান্সের দফারফা। প্রথম ম্যাচে সবারই হাঁটু কেঁপেছে। গুছিয়ে নিতে না পারলে সুপার সিক্স এবারও অনিশ্চিত। ময়দানে ম্যাচ হয় না। ক্লাবের মাঠের সাজুগুজুই সার। কর্তারা কী ভাবছেন? সচিব সৃঞ্জয় বসু ফোন ধরেননি। তাহলে উত্তর দেবেন কে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ