নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি শেষ হচ্ছে আগামী সোমবার। ৮ ডিসেম্বরের পর ভারতীয় ফুটবলের কমার্শিয়াল পার্টনারশিপ কার হাতে থাকবে তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে বৃহস্পতিবার ক্লাবজোটের তরফে ফেডারেশনকে ই-মেল করা হয়। দ্রুত আইএসএল শুরুর আর্জি জানিয়েই এই উদ্যোগ। প্রাপ্তি স্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গোটা বিষয়টি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে এআইএফএফ। তাতেও উদ্বেগ কাটছে না। শোনা যাচ্ছে, এমন ডামাডোলে ফুটবলারদের সঙ্গে চুক্তি ভাঙার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।



