জলপাইগুড়ি শহরে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করল জেলা পুলিস। আপাতত ওই সিভিককে বসিয়ে দেওয়া হয়েছে। ধূপগুড়িতেও এক পুলিসকর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে। আজ, শনিবার রাতে জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ধূপগুড়ির পুলিসকর্মীকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। জলপাইগুড়ির সিভিককে বসিয়ে দেওয়া হয়েছে।



