Bartaman Logo
৯ জুন, ২০২৬

গুজরাতে কলেরার প্রকোপ, ৩১ জন ভর্তি হাসপাতালে

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে বিষাক্ত পানীয় জলে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার প্রায় একই ধরনের উদ্বেগ গুজরাতে।

গুজরাতে কলেরার প্রকোপ, ৩১ জন ভর্তি হাসপাতালে
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জামনগর: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে বিষাক্ত পানীয় জলে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার প্রায় একই ধরনের উদ্বেগ গুজরাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে কলেরার প্রকোপ। এক্ষেত্রেও পানীয় জল থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।  পানীয় জলের পাইপলাইনের দূষিত জল মিশে এই সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা। ইতিমধ্যে পেটের যন্ত্রণা, ডায়েরিয়া ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি অন্তত ৩১ জন। তাদের মধ্যে সাতজন শিশু। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত দু’দিনে জামনগরের বেদেশ্বর এলাকায় ৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। ইতিমধ্যে ২ হাজার ৭০০টির বেশি বাড়িতে ক্লোরিন ট্যাবলেট বিলি করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জামনগর পুরসভার কমিশনার ডি এন মোদি জানিয়েছেন, অনেক বাসিন্দা ম্যানহোলের ভিতর দিয়ে অবৈধভাবে জলের সংযোগ নিয়েছিলেন। কোনও একটি পাইপলাইনে লিক হওয়ার কারণে পানীয় জলের সঙ্গে নর্দমার নোংরা জল মিশে সংক্রমণ ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ