Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে চোকসির মামলা, স্থগিত আদালতে

ফের বেলজিয়ামের আদালতে ধাক্কা খেলেন পলাতক ভারতীয় হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। ইতিমধ্যে খারিজ হয়েছে তাঁর জামিনের আর্জি।

গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে চোকসির মামলা, স্থগিত আদালতে
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রাসেলস: ফের বেলজিয়ামের আদালতে ধাক্কা খেলেন পলাতক ভারতীয় হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। ইতিমধ্যে খারিজ হয়েছে তাঁর জামিনের আর্জি। এরপর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতে বহু কোটি টাকার ঋণ খেলাপি চোকসি। তবে তাঁর এই মামলা স্থগিত রাখল আদালত।  চলতি মাসের শুরুতেই হাসপাতাল থেকে চোকসিকে গ্রেপ্তার করে বেলজিয়াম পুলিস। তারপর থেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ভারত। এরপরেই গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পলাতক হীরে ব্যবসায়ীর দাবি, তাঁর গ্রেপ্তারির ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মানা হয়নি। মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে বেলজিয়াম সরকার। যা ন্যায়বিচারের নীতির পরিপন্থী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ