Bartaman Logo
৯ জুন, ২০২৬

জাতি-ধর্মহীন শিশুরাই ভবিষ্যতের আশার আলো, মন্তব্য বিচারপতির

শিশুরা নির্দিষ্ট জাতি বা ধর্ম পরিচয় ছাড়াই বড় হোক। তবেই ভবিষ্যতের সমাজ হবে উজ্জ্বল। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেরল হাইকোর্টের বিচারপতি ভিজে অরুণ।

জাতি-ধর্মহীন শিশুরাই ভবিষ্যতের আশার আলো,  মন্তব্য বিচারপতির
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: শিশুরা নির্দিষ্ট জাতি বা ধর্ম পরিচয় ছাড়াই বড় হোক। তবেই ভবিষ্যতের সমাজ হবে উজ্জ্বল। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেরল হাইকোর্টের বিচারপতি ভিজে অরুণ। জাস্টিস অরুণের কথায়, ‘শিশুমনে জাতি বা ধর্মের প্রভাব থাকা উচিত নয়।’ যেসব অভিভাবকরা সন্তানকে জাতি-ধর্ম পরিচয় ছাড়া বড় করছেন, তাঁদের কুর্নিশ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘এই আদর্শে বড় হওয়া শিশুরা ভবিষ্যতে সঠিক প্রশ্ন করতে জানবে। এমনকি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সরব হবে।’ আদর্শ সমাজ গড়তে  শিশুদের এইভাবে মানুষ করা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিচারপতি । 

Advertisement

ধর্ম আর জাতির নিরিখে সামাজিক ভেদাভেদ বরাবরই স্পষ্ট। দেশের বিভিন্ন গ্রামে এখনও তথাকথিত দলিতদের হেনস্তার শিকার হতে হয়। আইনের পথে বিচার হয় ঠিকই, কিন্তু এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না এখনও। কিন্তু যে শিশুরা দেশের ভবিষ্যৎ তাদের মনে যদি এই ভেদাভেদ কোনও জায়গা না পায়? তাহলে ভবিষ্যতের সমাজ অন্যরকম হবে তা বলাই যায়। সেই আলোর দিন কল্পনা করেই শিশুমনে জাতি-ধর্মের প্রভাব মোছার পরামর্শ দিয়েছেন বিচারপতি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ