Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেরলে টিকা নেওয়ার পরও জলাতঙ্ক, মৃত্যু শিশুর

টিকা নেওয়া সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল সাত বছরের এক শিশুর। সোমবার ভোরের এই ঘটনাটি কেরলের কোল্লাম জেলার।

কেরলে টিকা নেওয়ার পরও জলাতঙ্ক, মৃত্যু শিশুর
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: টিকা নেওয়া সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল সাত বছরের এক শিশুর। সোমবার ভোরের এই ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। মৃত শিশুর নাম নিয়া। বাড়ি কুন্নিকোডে। সূত্রের খবর, ৮ এপ্রিল নিয়ার কনুইতে কামড় বসিয়েছিল একটি কুকুর। ক্ষত স্থান ধোয়ার পর তড়িঘড়ি তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবার। দেওয়া হয় জলাতঙ্কের টিকা। তারপর পুনালুর তালুক হাসপাতালে টিকার বাকি ডোজ দেওয়া হয়। পরে তার শরীরে জলাতঙ্কের জীবাণু ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুর সরাসরি শিরায় কামড় বসালে ভাইরাস সোজা মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে টিকার কার্যকারিতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রসঙ্গত, কয়েকদিন আগে মলপ্পুরমে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ছ’বছরের শিশুর মৃত্যু হয়। পরে জানা যায়, তাকেও টিকা দেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ