Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাড়ির সামনে পুকুরের পাশে বসে খেলছিল দুই ভাই। আচমকা আড়াই বছরের এক শিশু জলে পড়ে যায়। বছর নয়ের দাদা তৎক্ষণাৎ বাড়িতে খবর দিলে কয়েক মিনিটের মধ্যে তারা শিশুকে জল থেকে তুললেও শেষ রক্ষা হল না।

উলুবেরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া:  বাড়ির সামনে পুকুরের পাশে বসে খেলছিল দুই ভাই। আচমকা আড়াই বছরের এক শিশু জলে পড়ে যায়। বছর নয়ের দাদা তৎক্ষণাৎ বাড়িতে খবর দিলে কয়েক মিনিটের মধ্যে তারা শিশুকে জল থেকে তুললেও শেষ রক্ষা হল না। জলে ডুবে মৃত্যু হল ওই শিশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ সামির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আমতা ২ নং ব্লকের দীপাঞ্চল ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকায়। সকালে খুড়তুতো দাদার সঙ্গে বাড়ির সামনে পুকুরের পাশে বসে খেলছিল সামির। আচমকা সামির পুকুরের জলে পড়ে যায়। পরে শিশুকে জল থেকে তুলে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ