Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সংশোধনাগার বিষয়ে হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা মুখ্য সচিবের

রাজ্যের সংশোধনাগারগুলি নিয়ে একাধিক নির্দেশ কার্যকর না-করায় ভার্চুয়ালি হাজিরা দিতে হল মুখ্যসচিবকে। আজ বৃহস্পতিবার দুপুর ২টোর সময় ফের তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

সংশোধনাগার বিষয়ে হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা মুখ্য সচিবের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সংশোধনাগারগুলি নিয়ে একাধিক নির্দেশ কার্যকর না-করায় ভার্চুয়ালি হাজিরা দিতে হল মুখ্যসচিবকে। আজ বৃহস্পতিবার দুপুর ২টোর সময় ফের তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 

Advertisement

রাজ্যের সংশোধনাগারগুলিতে অতিরিক্ত বন্দির সমস্যা দূর করতে সমস্ত রাজ্যের হাইকোর্টগুলিকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো এরাজ্যে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই সংশোধনাগারগুলিতে বন্দির সংখ্যা, তাঁদের মানসিক ও শারীরিক পরিস্থিতি, সেখানকার বন্দিদের সঙ্গে থাকা শিশুদের অবস্থা এবং শিক্ষার ব্যবস্থা সংক্রান্ত একাধিক বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সেই নির্দেশ কার্যকর না-করায় এদিন শুনানি চলাকালীন হঠাৎই মুখ্যসচিবকে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দেন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। 
আজ বৃস্পতিবারও মুখ্যসচিবকে ভার্চুয়ালি হাজির থাকতে বলেছে আদালত। মামলায় নিযুক্ত আদালত-বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ বলেন, নির্দেশ কার্যকর না-হওয়ায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের কাছেই তাঁর জবাব চাইছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ