Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন চেলসি

আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন আগেই করেছিল চেলসি। প্রিমিয়ার লিগে চার নম্বরে শেষ করে তারা। সেই সুবাদে দু’বছর বাদে ইউরোপ সেরার লড়াইয়ে দেখা যাবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিকে।

কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন চেলসি
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

রক্লো (পোল্যান্ড): আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন আগেই করেছিল চেলসি। প্রিমিয়ার লিগে চার নম্বরে শেষ করে তারা। সেই সুবাদে দু’বছর বাদে ইউরোপ সেরার লড়াইয়ে দেখা যাবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিকে। এবার উয়েফা কনফারেন্স লিগ জয়ের মধ্যে দিয়ে মরশুম শেষ করল ‘দ্য ব্লুজ’। সেই সুবাদে প্রথম ক্লাব হিসেবে উয়েফার আয়োজিত সব ট্রফি জয়ের স্বাদ পেল  তারা। বুধবার পোল্যান্ডের মিয়েজস্কি স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারাল এনজো মারেস্কার ছেলেরা। চেলসির হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে এনজো ফার্নান্ডেজ, নিকোলাস জ্যাকসন, জর্ডন স্যাঞ্চো ও মোয়েসেস সাইসেডো। বেতিসের একমাত্র গোলটি আব্দে এজালজৌলির। উল্লেখ্য, এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ক্লাব উইনার্স কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল চেলসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ