Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরে নাম বাদ যাওয়া মহিলাদের নিয়ে পদযাত্রা চন্দ্রিমার

স্বামীর নাম আছে। অথচ স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। পাসপোর্ট থাকা মহিলার নামও অদৃশ্য কারণে তালিকায় নেই। এমন মহিলাদের নিয়ে নিউ বারাকপুরে পদযাত্রা করলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য।

এসআইআরে নাম বাদ যাওয়া মহিলাদের নিয়ে পদযাত্রা চন্দ্রিমার
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্বামীর নাম আছে। অথচ স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। পাসপোর্ট থাকা মহিলার নামও অদৃশ্য কারণে তালিকায় নেই। এমন মহিলাদের নিয়ে নিউ বারাকপুরে পদযাত্রা করলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বিকালে নিউ বারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এই মিছিল হয়। মিছিলে অংশ নেওয়া ইতি সাহা রায় বলেন, আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ, আমার স্বামীর নাম রয়েছে। পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন নথি জমা দিয়েছিলাম। কমিশনের প্রতিনিধিরা বলেছিলেন কাগজপত্র ঠিক আছে। চূড়ান্ত তালিকায় নাম উঠে যাবে। কিন্তু নাম উঠল না। আরেক মহিলা ঝুমা বিশ্বাস বলেন, আমার নামের বানান ভুল ছিল। আমার দাদু-ঠাকুমার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। অথচ, আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঝুমাদেবী ও ইতিদেবীর মতো এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মহিলারা মিছিলে হাজির হয়ে নির্বাচন কমিশন তথা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। চন্দ্রিমাদেবী বলেন, নির্বাচন কমিশনের ঘৃণ্য চক্রান্তে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। সেই চক্রান্তের বিরুদ্ধে ২৩ এপ্রিল মানুষ রায় দিয়েছেন। ২৯ এপ্রিল সেই ঝড় বহাল থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ