Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন বৈশালী

ইতিহাস সৃষ্টি করলেন বৈশালী রমেশবাবু। মহিলাদের ক্যান্ডিডেটস দাবায় বুধবার চ্যাম্পিয়ন হলেন তিনি। ১৪তম রাউন্ডে তিনি হারান ক্যাথেরিনা লাগনোকে। ফলে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৮.৫।

চ্যাম্পিয়ন বৈশালী
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পেগিয়া: ইতিহাস সৃষ্টি করলেন বৈশালী রমেশবাবু। মহিলাদের ক্যান্ডিডেটস দাবায় বুধবার চ্যাম্পিয়ন হলেন তিনি। ১৪তম রাউন্ডে তিনি হারান ক্যাথেরিনা লাগনোকে। ফলে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৮.৫। ১৩তম রাউন্ডের শেষে বৈশালীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন বিবিসারা আসাউবায়েভা। শেষ রাউন্ডে তিনি ভারতের দিব্যা দেশমুখের সঙ্গে ড্র করেন। ফলে তাঁর পয়েন্ট হয় ৮। এই জয়ের সুবাদে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবায় জু ওয়েনজেনের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে অংশ নেওয়ার ছাড়পত্র অর্জন করলেন বৈশালী। উল্লেখ্য, বৈশালী যদিও ১৩তম রাউন্ডে ম্যাচ জিততে ব্যর্থ হন। তিনি তান ঝিংয়িরে’র বিরুদ্ধে ড্র করেছিলেন। ফলে বিবিসারার সঙ্গে তাঁর পয়েন্টও হয় ৭.৫। কিন্তু শেষ রাউন্ডে বাজিমাত করলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ