Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

চেয়ারপার্সন ঋতব্রত, তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন

তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এই দুই জায়গা থেকে আর্থিক বেনিয়মের...

চেয়ারপার্সন ঋতব্রত, তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন
  • ২০ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এই দুই জায়গা থেকে আর্থিক বেনিয়মের অভিযোগ পৌঁছেছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল নেত্রী কয়েকদিন আগেই সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন। আর্থিক বেনিয়মের সংক্রান্ত বিষয়টি ঠেকাতে তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির কোর কমিটি গঠন করল রাজ্যের শাসকদল। যার চেয়ারপার্সন করা হয়েছে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তমলুকে কোর কমিটিতে রয়েছেন, অস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাজি, শঙ্কর দন্ডাপট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর ও আলম জিলানি। একইভাবে ঋতব্রতের নেতৃত্বে দুর্গাপুরের আইএনটিটিইউসির কোর কমিটিতে রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং ওরফে বান্টি, দেবব্রত কেশ, পূর্ণ নন্দ চট্টরাজ, শেখ আমিনুর রহমান ও আকবর আলি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ