Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ কমিশনের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন সিইও

আজ, বুধবার দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজ্যে রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা যাচাই করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

আজ কমিশনের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন সিইও
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজ্যে রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা যাচাই করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। 

Advertisement

এই বৈঠকের আগে, মঙ্গলবারই পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এবং কী  কী পদক্ষেপ করা হয়েছে, তার সবিস্তার রিপোর্ট পাঠানো হয়েছে কমিশনে। এদিন দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রে একই ধরনের পরিকাঠামো গড়ে তোলার জন্য ম্যাকিনটস-বার্নের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল। আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সব বুথ পরিদর্শনের কাজ শুরু হবে বলে খবর। ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের সব বুথ নিয়ে সবিস্তারে রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি পরিকাঠামো গড়ে তুলতে নূন্যতম খরচ সংক্রান্ত একটি হিসেবও জমা পড়বে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তারপর সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নে। 

সম্পর্কিত সংবাদ