Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জল জীবন মিশনের কাজ খতিয়ে দেখতে নদীয়ায় কেন্দ্রীয় দল

রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের কাজের অগ্রগতি দেখতে তিন দিনের জন্য সেন্ট্রাল নোডাল অফিসার টিম এসেছিল নদীয়ায়।

জল জীবন মিশনের কাজ খতিয়ে দেখতে নদীয়ায় কেন্দ্রীয় দল
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের কাজের অগ্রগতি দেখতে তিন দিনের জন্য সেন্ট্রাল নোডাল অফিসার টিম এসেছিল নদীয়ায়। বুধবার সফর শেষ করলেন টিমের আধিকারিকরা। তাঁরা ঘুরে দেখেন জলপ্রকল্প সহ বিভিন্ন স্কিম। মূলত বাগদা, বনগাঁ, রানাঘাট-এক ও দুই সারফেস স্কিমের কাজের বিভিন্ন পর্যায়ের কাজ ঘুরে দেখেন তাঁরা। এছাড়া চাকদহ ব্লকে অবস্থিত বাগদা, বনগাঁ, রানাঘাট এক ও দুই প্রকল্প ও পাটুলি ও কামালগাজির বুস্টার স্টেশনও ঘুরে দেখেন। এছাড়া মুকুন্দনগর ঘাটে অবস্থিত ইনটেক সাইটও পরিদর্শন করেন। সবশেষে বৈঠক করেন জেলা প্রশাসনের সঙ্গে।

Advertisement

জেলা প্রশাসনের বক্তব্য, এই রাজ্যে জল জীবন মিশনের কাজে সব থেকে এগিয়ে নদীয়া। জেলার ৮৮ শতাংশেরও বেশি বাড়ি পৌঁছে গিয়েছে পানীয় জল। ১০ লক্ষ ৫৪ হাজার ৫০০ বাড়িতে পৌঁছেছে সংযোগ। লক্ষ্যমাত্রা পূরণের কাজ চলছে জোরকদমে। পরিশুদ্ধ জলের সঠিক ব্যবহার নিয়ে সচেতন মানুষ। ৪৭৮টি গ্রাম পেয়েছে হর ঘর জল সার্টিফিকেট। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নদীয়া আর্সেনিক ডিভিশন একের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় টিমের সদস্যরা প্রশাসন, পঞ্চায়েতের আধিকারিক এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। খোঁজ নেন কাজের অগ্রগতি ও পানীয় জলের গুণমান সম্পর্কে। এই জেলার কাজে খুশি সেন্ট্রাল নোডাল অফিসার টিম।

Advertisement
সম্পর্কিত সংবাদ