Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে জল জীবন মিশন প্রকল্পের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিরা

জল জীবন মিশন প্রকল্পের কাজ দেখতে হাওড়ায় এল দু’সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলে ছিলেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের অধিকর্তা প্রণভ তয়াল এবং জাতীয় জল জীবন মিশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমীর পান্ডা।

শ্যামপুরে জল জীবন মিশন প্রকল্পের কাজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিরা
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: জল জীবন মিশন প্রকল্পের কাজ দেখতে হাওড়ায় এল দু’সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলে ছিলেন কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের অধিকর্তা প্রণভ তয়াল এবং জাতীয় জল জীবন মিশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার সমীর পান্ডা।

Advertisement

শুক্রবার তাঁরা ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের কর্তা এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। শ্যামপুর এক নম্বর ব্লকে গিয়েও মানুষের সঙ্গে কথা বলেন। উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগরে সারফেস ওয়াটার প্রকল্পে ইনটেক জেটির মাধ্যমে হুগলি নদী থেকে জল তুলে তা পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এক হাজার ৩০০ কোটি টাকার এই প্রকল্পে এই ব্লক ছাড়াও শ্যামপুর এক ও  দুই এবং বাগনান এক ও দু’নম্বর ব্লকের আংশিক এলাকায় জল পৌঁছবে। প্রায় দু’লক্ষ ২০ হাজার পরিবার এর ফলে উপকৃত হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর, ২০২৫ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে ২০২৪ সালের আগস্ট থেকে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে কাজ চালু রাখে। তবে গত মার্চ মাস থেকে সে টাকা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। এবার কেন্দ্র টাকা দেওয়া শুরু করলে এই বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, প্রকল্পের কাজ দেখে তাঁরা সন্তোষপ্রকাশ করেছেন। আমরা কেন্দ্রের টাকা বন্ধের বিষয়টি জানিয়েছি। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, ‘সারা দেশেই এই পরিদর্শন চলছে। পশ্চিমবঙ্গে হাওড়া সহ ছ’টি জেলায় পরিদর্শন হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ