Bartaman Logo
৯ জুন, ২০২৬

সিবিআই তদন্ত নিয়ে অবস্থান পাল্টাচ্ছে না কেন্দ্র, জানালেন মন্ত্রী

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্তের ইস্যুতে কেন্দ্র নিজের অবস্থান বদলাচ্ছে না। সংশোধনও করা হবে না দিল্লি স্পেশাল পুলিস এস্টাবলিশমেন্ট আইন।

সিবিআই তদন্ত নিয়ে অবস্থান পাল্টাচ্ছে না কেন্দ্র, জানালেন মন্ত্রী
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্তের ইস্যুতে কেন্দ্র নিজের অবস্থান বদলাচ্ছে না। সংশোধনও করা হবে না দিল্লি স্পেশাল পুলিস এস্টাবলিশমেন্ট আইন। বুধবার স্পষ্ট করে দিলেন কর্মীবর্গ মন্ত্রকের (ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) মন্ত্রী জিতেন্দর সিং। সিবিআই এই মন্ত্রকেরই অধীন। ১০টি রা‌঩জ্য (পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মিজোরাম এবং মেঘালয়) সিবিআই তদন্ত সংক্রান্ত জেনারেল কনসেন্ট বা সাধারণ অনুমতির বিষয়টি তুলে নিয়েছে। অর্থাৎ ওই রাজ্যগুলিতে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই কোনও এফআইআর করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগবে। যদিও এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। 

Advertisement

তারই ম঩ধ্যে এদিন এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রীকে প্রশ্ন করা হয়, এনডিএ শাসিত কয়েকটি রাজ্যও তো জেনারেল কনসেন্টের বিরোধী। তাহলে কি সরকার বিধি বললাবে? জবাবে জিতেন্দর সিং বলেন, স্বচ্ছ ভাবনা ঩থেকেই এই বিধি তৈরি করা হয়েছিল। সিবিআই তদন্তে রাজ্য সরকারগুলির আপত্তিরই বা কী আছে? নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সিবিআই তদন্তে সহযোগিতা করেছেন। ঘণ্টার পর ঘণ্টা সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছেন। ফলে স্বচ্ছ ভাবনা নিয়েই আইন তৈরি হয়েছিল। সংশোধনের কোনও প্রশ্ন নেই।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত ‘লোকপাল’ কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কি? জানতে চাওয়াতেও সরকারের কাছ থেকে সঠিক কোনও জবাব মেলেনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ