Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডে আজ বেসরকারি টেস্টে নামছেন যশস্বীরা

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শনিবার চারদিনের বেসরকারি টেস্টে নামছে ভারত ‘এ’ দল। বেন স্টোকসদের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজের পরিপ্রেক্ষিতে ‘এ’ দলের দুটো বেসরকারি ম্যাচ হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডে আজ বেসরকারি টেস্টে নামছেন যশস্বীরা
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ক্যান্টারবেরি: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শনিবার চারদিনের বেসরকারি টেস্টে নামছে ভারত ‘এ’ দল। বেন স্টোকসদের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজের পরিপ্রেক্ষিতে ‘এ’ দলের দুটো বেসরকারি ম্যাচ হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হয়ে ওঠাই লক্ষ্য অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি, করুণ নায়ার, ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুর, আকাশ দীপদের। এঁরা সকলেই রয়েছেন টেস্টের স্কোয়াডে। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের ফলে টেস্টের প্রথম এগারোয় দু’জন ব্যাটসম্যানের জায়গা ফাঁকা হয়েছে। সেজন্যই বাড়তি তাগিদ সঙ্গী হবে। অভিমন্যু চাইবেন ওপেনার হিসেবে খেলার দাবি জোরাল করতে। প্রয়োজনে তিন নম্বরেও নামতে পারেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ