Bartaman Logo
১০ জুন, ২০২৬

উস্কানিমূলক ভাষণ, আরএসএস নেতার বিরুদ্ধে মামলা দায়ের

দীপোৎসবে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ। মামলা দায়ের হল এক আরএসএস নেতার বিরুদ্ধে। কর্ণাটকের মেঙ্গালুরুর পুত্তুর গ্রামীণ পুলিশের কাছে এব্যাপারে অভিযোগ জানানো হয়।

উস্কানিমূলক ভাষণ, আরএসএস নেতার বিরুদ্ধে মামলা দায়ের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মেঙ্গালুরু (কর্ণাটক): দীপোৎসবে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ। মামলা দায়ের হল এক আরএসএস নেতার বিরুদ্ধে। কর্ণাটকের মেঙ্গালুরুর পুত্তুর গ্রামীণ পুলিশের কাছে এব্যাপারে অভিযোগ জানানো হয়। অভিযুক্ত হিন্দুত্ববাদী নেতার নাম কাল্লাদকা প্রভাকর ভাট। অভিযোগ, গত ২০ অক্টোবর দীপোৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক, মহিলাদের প্রতি অবমাননাকর ও শান্তিশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক বক্তব্য পেশ করেন প্রভাকর। ভোটার তালিকার প্রসঙ্গ টেনে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ