Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেতা শ্রেয়স, অলোকের বিরুদ্ধে মামলা উত্তরপ্রদেশে

ফের বিপাকে অভিনেতা শ্রেয়স তলপাড়ে ও অলোক নাথ। উত্তরপ্রদেশের একটি থানায় তাঁদের নামে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তাঁরা দু’জনে একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন।

অভিনেতা শ্রেয়স, অলোকের  বিরুদ্ধে মামলা উত্তরপ্রদেশে
  • ২৬ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

লখনউ: ফের বিপাকে অভিনেতা শ্রেয়স তলপাড়ে ও অলোক নাথ। উত্তরপ্রদেশের একটি থানায় তাঁদের নামে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তাঁরা দু’জনে একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। এই সংস্থা বিনিয়োগকারীদের বড় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছিল। শ্রেয়স ও অলোক ছাড়াও আরও ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাগপথ জেলার বাসিন্দা বাবলি নামের এক মহিলা স্থানীয় থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর দাবি, সংস্থার এজেন্টরা গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে দ্বিগুণ টাকা ফেরতের লোভ দেখিয়ে বিনিয়োগ করিয়েছিল। তবে সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। সংস্থার প্রচারের মুখ ছিল ওই দুই অভিনেতা। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কেবল প্রচারেই অংশ নিয়েছিলেন অলোক ও শ্রেয়স। তাঁদের আর কোনও ভূমিকা ছিল না। এর আগেও শ্রেয়স ও অলোকের বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলায় অভিযোগ দায়ের হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ