Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনিলের ছেলের বিরুদ্ধে মামলা

এবার শিল্পপতি অনিল আম্বানির পুত্র জয় আনমোলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জয় আনমোল ও তাঁর সংস্থা রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড ইউনিয়ন ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে।

অনিলের ছেলের বিরুদ্ধে মামলা
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নয়াদিল্লি: এবার শিল্পপতি অনিল আম্বানির পুত্র জয় আনমোলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জয় আনমোল ও তাঁর সংস্থা রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড ইউনিয়ন ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে। যার জেরে ব্যাংকটির ২২৮ কোটি টাকা ক্ষতি হয়েছে। ইউনিয়ন ব্যাংকের (পূর্বতন অন্ধ্র ব্যাংক) অভিযোগের ভিত্তিতে আরএইচএফএল ও তাঁর দুই ডিরেক্টর জয় আনমোল, রবীন্দ্র শারদ সুধাকরের বিরুদ্ধে পদক্ষেপ করল সিবিআই। 

Advertisement

অভিযোগপত্রে বলা হয়েছে, মুম্বইয়ের এসসিএফ ব্রাঞ্চ থেকে ৪৫০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন অভিযুক্তরা। ঋণ দেবার সময় নিয়মিত রিপেমেন্ট, সুদ প্রদান সহ একাধিক শর্ত চাপিয়েছিল ব্যাংক। কিস্তি দিতে ব্যর্থ হলে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট অ্যাকাউন্টকে নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করা হয়। অ্যাকাউন্টগুলির ফরেনসিক পরীক্ষা করেছিল গ্রান্ট থর্নটন (জিটি) নামের একটি সংস্থা। ২০১৬ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের পর্যালোচনায় ঋণের অর্থ অপব্যবহারের হদিশ মেলে।  ব্যাংকের অভিযোগ, ‘ঋণ গ্রহণকারী কোম্পানির প্রাক্তন পরিচালক হিসেবে অভিযুক্তরা ওই টাকার নিয়ম বর্হিভূত লেনদেন করেছেন।’

সম্পর্কিত সংবাদ