Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খালে উল্টে গেল গাড়ি, বরাতজোরে রক্ষা চারজনের

দাদাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে গেল একটি চারচাকার গাড়ি।

খালে উল্টে গেল গাড়ি, বরাতজোরে রক্ষা চারজনের
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দাদাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে গেল একটি চারচাকার গাড়ি। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার শ্যামপুর রোডে মৌবেশিয়ার মালিকের মোড় এলাকায়। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামপুরের বাসিন্দা অরিজিৎ মণ্ডলের দাদা কর্মসূত্রে বেলজিয়ামে থাকেন। দিন কয়েক আগে তিনি বাড়িতে এসেছিলেন। শুক্রবার ভোররাতে তাঁর বেলজিয়ামে যাওয়ার বিমান ছিল। সেইমতো বৃহস্পতিবার গভীর রাতে দাদাকে দমদম বিমানবন্দরে ছাড়তে মা, বাবা ও স্ত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অরিজিৎ। দাদাকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এদিন ভোরে সপরিবারের শ্যামপুরের বাড়িতে ফিরছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ মৌবেশিয়ায় মালিকের মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়। গাড়িতে থাকা চারজন কোনওরকমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। দীর্ঘক্ষণ বাদে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় খাল থেকে গাড়িটি তোলে। অরিজিৎবাবু বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনটা গাড়ির সিট বেল্টে আটকে গিয়েছিল। সেটি বের করতে গিয়েই এই দুর্ঘটনা। দুঘটনার জেরে জানালার কাচ খুলে যাওয়ায় আমরা সবাই গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছি।

সম্পর্কিত সংবাদ