Bartaman Logo
৯ জুন, ২০২৬

গাড়িতে বিপত্তি, শাহরুখ ও দীপিকার নামে এফআইআর!

বিলাসবহুল গাড়িতে একাধিক যান্ত্রিক ত্রুটি। এর জেরেই আইনি জটে বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

গাড়িতে বিপত্তি, শাহরুখ ও দীপিকার নামে এফআইআর!
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বিলাসবহুল গাড়িতে একাধিক যান্ত্রিক ত্রুটি। এর জেরেই আইনি জটে বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থার ছয় জন আধিকারিক সহ শাহরুখ ও দীপিকার নামে এফআইআর দায়ের করলেন রাজস্থানের ভরতপুরের এক আইনজীবী। জানা গিয়েছে, ওই গাড়ির প্রচারের মুখ ছিলেন শাহরুখ ও দীপিকা। আর সেইসূত্রেই এফআইআরে তাঁদের নাম রয়েছে। 

Advertisement

২০২২ সালে সোনিপতের এক শোরুম থেকে গাড়িটি কিনেছিলেন ভরতপুরের আইনজীবী কীর্তি সিং। তিনি ৫১ হাজার টাকা ডাউন পেমেন্ট করেছিলেন এবং বাকিটা ব্যাঙ্ক থেকে লোন নেন। কীর্তি সিংয়ের কথায়, ‘সংস্থার তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, গাড়িতে কোনওরকম সমস্যা নেই। কিন্তু দিনকয়েক পর থেকেই নানারকমের যান্ত্রিক গোলাযোগ দেখা দেয়। বিশেষ করে গাড়ির অ্যাকসিলেটর ও ইঞ্জিনে সমস্যা শুরু হয়।’ তাঁর অভিযোগ, গাড়ি প্রস্তুতকারী সংস্থার কাছে গোটা বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। সংস্থার তরফে মেরামতি করা হয়নি। কোনওরকম টাকাও ফেরত দেওয়া হয়নি। যে কোনও মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। তাই বাধ্য হয়ে এফআইআর দায়ের করেছি। ওই গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ ও দীপিকা। তাঁরা গাড়ির প্রচার করেছিলেন। সেই কারণে ক্রেতাদের কাছে গাড়িটি আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাই এফআইআরে তাঁদের নাম যুক্ত করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ