Bartaman Logo
৯ জুন, ২০২৬

পার্টির নাম করে ফ্ল্যাটে ডেকে বন্ধুকে খুন, দেহ টুকরো করে যমুনার জলে

ফের নারকীয় হত্যাকাণ্ড দিল্লিতে। সোনার গয়না ও টাকা হাতাতে ৪৮ বছরের এক ব্যক্তিকে খুন। এরপর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয় যমুনার জলে।

পার্টির নাম করে ফ্ল্যাটে ডেকে বন্ধুকে খুন, দেহ টুকরো করে যমুনার জলে
  • ৩ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ফের নারকীয় হত্যাকাণ্ড দিল্লিতে। সোনার গয়না ও টাকা হাতাতে ৪৮ বছরের এক ব্যক্তিকে খুন। এরপর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয় যমুনার জলে। ফ্ল্যাটে পার্টির নাম করে ডেকে এনে অনুপ গুপ্তা নামে ওই ব্যক্তির বন্ধুরাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ। গত ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে খুনের এই ঘটনায় এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেরার এক অভিযুক্ত।

Advertisement

পুলিশ জানিয়েছে, দিল্লির ছত্তিশগড় সদনে অনুপ গুপ্তার ক্যান্টিন রয়েছে। মূল অভিযুক্ত হ্যাপি ওরফে সুরজের (২৯) সঙ্গে বছর খানেক আগে তাঁর বন্ধুত্ব তৈরি হয়। অনুপ পরিবারের থেকে দূরে একাই থাকতেন। সোনার গয়না পরতেন। সেই গয়নায় নজর ছিল হ্যাপির। গত ১৮ ফেব্রুয়ারি হ্যাপি মতিয়ালা এক্সটেনশনে তার ভাড়ার ফ্ল্যাটে অনুপকে পার্টির জন্য আমন্ত্রণ করে। ডিসিপি (দ্বারকা) অঙ্কিত সিং বলেন, ফ্ল্যাটে পৌঁছতেই অনুপকে দড়ি দিয়ে বেঁধে ফেলে হ্যাপি ও তার সঙ্গীরা। টাকা ও গয়নার দাবিতে মারধর শুরু করে। অনুপ তাদের জানান, সোনার গয়নাগুলি তাঁর গাড়িতে রয়েছে। গাড়ি পার্ক করা আছে ছত্তিশগড় সদনে। অভিযুক্তরা অনুপের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে ছত্তিশগড় সদন থেকে  গয়নাগুলি হাতিয়ে নেয়। এরপর ফ্ল্যাটে ফিরে এসে অনুপের কাছ থেকে টাকা দাবি করে। কিন্তু দাবিমতো টাকা দিতে অস্বীকার করায় তাঁকে খুন করে।

সম্পর্কিত সংবাদ