Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় এক কাঠার কম জমিতেও বাড়ি নির্মাণে অনুমোদন দিল মন্ত্রিসভা, আওতায় বাকি পুরসভাও

কলকাতায় আধ কাঠা বা এক কাঠার কম ছোট জমিতেও এবার বাড়ি নির্মাণের অনুমোদন মিলবে। কলকাতা পুরসভার তরফে ঘোষণা আগেই হয়েছিল।

কলকাতায় এক কাঠার কম জমিতেও বাড়ি নির্মাণে অনুমোদন দিল মন্ত্রিসভা, আওতায় বাকি পুরসভাও
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় আধ কাঠা বা এক কাঠার কম ছোট জমিতেও এবার বাড়ি নির্মাণের অনুমোদন মিলবে। কলকাতা পুরসভার তরফে ঘোষণা আগেই হয়েছিল। এবার মিলল রাজ্য মন্ত্রিসভারও সম্মতি। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেছেন পুর ও নগরোয়ন্নন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন,  মানবিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ছোট বাড়ির ক্ষেত্রে আমাদের হাত বাঁধা ছিল। বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার ছাড়পত্র ছিল না। এবার কলকাতা পুরসভার বিল্ডিং রুলস সংশোধন করা হল। মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং নিম্নবিত্তদের সুবিধা দিতেই এই সিদ্ধান্ত। আধ কাঠা জমিতেও বাড়ি তৈরিতে অনুমোদন দেওয়া যাবে। ৫০০ বর্গফুটেও ছাড়পত্র দেওয়া হবে। অনুমোদন দেওয়া হবে ১৫ দিনের মধ্যেই। 

Advertisement

আধিকারিকরা জানাচ্ছেন, কলকাতার কলোনি এলাকা, ঠিকা টেন্যান্সি বা বস্তি অঞ্চলে এমন ছোট ছোট জমি অনেক। এসব জমিতে পুরসভার যাবতীয় নির্মাণ বিধিকে মান্যতা দিয়ে বাড়ি তোলা অসম্ভব ছিল। ফলে পুর অনুমোদন ছাড়াই ‘অবৈধ’ নির্মাণ উঠছিল। অথবা নিম্নবিত্ত মানুষের নিজস্ব একটি ঘরের স্বপ্ন অধরাই থেকে যায়। তাই একদিকে অবৈধ নির্মাণে রাশ টানা, ওইসঙ্গে গরিব মানুষকে কিছুটা সুরাহা দিতে ছাড়ের নিয়মে কিছু শিথিলতা (রিলাক্সেশন) দেওয়া হল। প্রশাসনিক সূত্রে খবর, আগামী দিনে এই নিয়ম সব পুরসভাতেই চালু করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ