Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘দুর্গাঙ্গন’ তৈরিতে ছাড়পত্র মন্ত্রিসভার

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যে ‘দুর্গাঙ্গন’ গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর বাকি আর মাত্র ৪৮ দিন।

‘দুর্গাঙ্গন’ তৈরিতে ছাড়পত্র মন্ত্রিসভার
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যে ‘দুর্গাঙ্গন’ গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর বাকি আর মাত্র ৪৮ দিন। তার আগে সোমবার ‘দুর্গাঙ্গন’ স্থাপনের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে কার্যত সকলকে তাক লাগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকদের ঢল নামছে এই মন্দিরে। ঠিক একইভাবে দুর্গা ঠাকুর এবং দুর্গা পুজোকে কেন্দ্র করে গড়ে তোলা হবে ‘দুর্গাঙ্গন’। যা আরও একটি দর্শনীয় স্থান হবে বলে এদিন মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘আজ দুর্গাঙ্গন তৈরির ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য একটি ট্রাস্ট তৈরি হবে। সদস্যদের নাম পরে জানানো হবে। হিডকো এবং পর্যটন দপ্তর একযোগে কাজ করবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ