Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দলকে জিতিয়ে প্রায়শ্চিত্ত বাটলারের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাত টাইটান্সের জয়ের অন্যতম নায়ক জস বাটলার। ৩৯ বলে অপরাজিত ৭৩ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

দলকে জিতিয়ে প্রায়শ্চিত্ত বাটলারের
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাত টাইটান্সের জয়ের অন্যতম নায়ক জস বাটলার। ৩৯ বলে অপরাজিত ৭৩ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের পর বাটলারের মন্তব্য, ‘আমাদের ফিল্ডিং যথেষ্ট বাজে হয়েছে। বিশেষ করে সিরাজের ডেলিভারিতে ফিল সল্টের যে ক্যাচ আমি ফেলেছি তা ক্ষমার অযোগ্য। খুব অনুশোচনা হচ্ছিল। তখনই ভেবে নিয়েছিলাম ব্যাট হাতে এই ভুলের প্রায়শ্চিত্ত করব। আর তা পেরেছি।’

Advertisement

বুধবার ম্যাচের প্রথম ওভারেই সিরাজের বলে খোঁচা লাগিয়েছিলেন ফিল সল্ট। বল কিপারের কাছে পৌঁছনোর আগেই সেলিব্রেশন শুরু করে দেন বোলার এবং ক্যাপ্টেন গিল। কিন্তু সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ বাটলার। পরে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পডও করতে পারেননি গুজরাত কিপার। বাটলার বলছিলেন, ‘বোলাররা খুব ভালো পারফরম্যান্স মেলে ধরেছে। প্রতিপক্ষকে আরও কম রানের মধ্যে বেঁধে দিতে পারতাম। তবে শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি। এটাই বড় পাওনা। আগামী ম্যাচে ভুলত্রুটি শুধরে আরও শক্তিশালী হয়ে নামব।’
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় দলের জার্সিতে কঠিন সময় কাটিয়েছেন বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের জেরে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ইংলিশ তারকা বলছিলেন, ‘গত কয়েকমাস খেলাটাকে সেভাবে উপভোগ করতে পারিনি। তাই আইপিএলে চাপমুক্তভাবে খেলতে চাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ