Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিয়াপাখি বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

সরকারি নিয়ম অবজ্ঞা করে খোলাবাজারে টিয়াপাখি বিক্রি বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। শনিবার তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বারাসত আদালতের বিচারক।

টিয়াপাখি বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি নিয়ম অবজ্ঞা করে খোলাবাজারে টিয়াপাখি বিক্রি বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। শনিবার তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বারাসত আদালতের বিচারক। পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি। সাজাপ্রাপকের নাম বাপি মজুমদার। বাপির বাড়ি হাবড়ার জয়গাছি এলাকায়। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর গুমা বাজারে তিনি টিয়াপাখি বিক্রি করছিলেন। ১৯৭২ সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন অনুযায়ী খোলাবাজারে টিয়াপাখি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। গোপন সূত্রে খবর পেয়ে বাপি মজুমদারের কাছ থেকে ১০টি টিয়াপাখি উদ্ধার করেন জেলা বনদপ্তরের বারাসত রেঞ্জের আধিকারিকরা। উদ্ধার হওয়া পাখির মধ্যে একটি ছিল রেড ব্রেস্ট (সিডিউল ১) ও বাকি ন’টি ছিল রোজ রিং প্যারাকিট (সিডিউল ২)। গ্রেপ্তার করা হয় বাপিকে। এনিয়ে বনদপ্তরের মুখ্য বন আধিকারিক অভিজিৎ কর বলেন, খোলাবাজারে টিয়াপাখি বিক্রির অভিযোগে ১৮৯ দিন ধরে বারাসত আদালতে মামলা চলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ